শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি সংস্কারের বিশ্বাসী তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি-সাবেক মন্ত্রী আবু সাঈদ

মোবারক বিশ্বাস পাবনা
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

যারা দেশের জন্য জীবন দান করেন তারা প্রকৃত শহীদ। আমার পরিবারের সদস্যরা শহীদ হয়েছে তাই আমি গর্বিত। যারা দেশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা শহীদ হতে পারে না, তারা বিশ^াস ঘাতক। অনেকে প্রশ্ন করেন আমি কেন বিএনপিতে যোগদান করলাম। আমি সেই সময়ে সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। সে জন্য আমাকে বলা হত সংস্কার পন্থি। ২০০৮ সালের পর থেকে আওয়ামীলীগ থেকে আমি দুরে চলে এসেছি। আওয়ামীলীগে ফিরে যাবার চেষ্টা করিনি। সেই সংস্কার জুলাই সনদে শুরু হয়েছে। বিএনপি সংস্কারে বিশ^াস করে। তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি। তারেক রহমানের নামের উপাধী দিয়ে এই নেতা আজ থেকে দেশ নায়ক তারেক রহমান হিসাবে নাম ভুষিত করেন। তিনি এও বলেন বর্তমান বাংলাদেশে একটা দল না থাকার ফলে একমাত্র স্বাধীনতার সপক্ষের দল বিএনপি, তাই স্বাধীনতার সপক্ষের দল হিসাবে আমি বিএনপিতে যোগ দান করেছি। ধুলাউরি উচ্চ বিদ্যালয় মাঠে ধুলাউরি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিএনপি’র নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু সাঈদ এসব কথা বলেন। রোববার বিকালে পাবনা সাঁথিয়া ধুলাউরি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য মন্ত্রী সদ্য বিএনপিতে যোগদান করা ড. আধ্যাপক আবু সাঈদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পাবনা ১ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ শামসুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতিয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন খান পিপিএম, সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতিসহ বিএনপি’র নেতৃবৃন্দ। নির্বাচনী জনসভায় বিএনপি ও সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতা-কর্মী জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা বলেন আমি নিজামি সাহেবকে ৩ বার ভোট দিয়েছি। আগে ৩বারের বেহেস্তের টিকিট দেন, তাহলে আমি নির্বাচন না করে চলে যাবো। তিনি আরো বলেন, আমার এলাকায় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন বিভিন্ন ব্যাক্তিকে হুমকি ধামকি দিচ্ছে। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, কোন হুমকি দিয়ে লাভ হবে না। আমরা আইনের শাসনে বিশ^াসি। তাই আইন হাতে তুলে নিবো না। আগামী ১২ তারিখে বিএনপিকে ভোট দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার আহবান জানান। তিনি এও বলেন, আমরা বেহেস্তের টিকিট দিতে পারবো না। তবে আমরা সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমামদের কার্ডসহ জনগণের কল্যানে সকল কার্ড আমরা দিবো। তাই আগামী ১২ ফেব্রুয়ারী বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com