বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারের শেষ সময়ে মূল্যস্ফীতি আরও বাড়লো

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

টানা তিন মাস মূল্যস্ফীতি বেড়েছে। গত জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮ শতাংশ। গত ডিসেম্বর ও নভেম্বরেও মূল্যস্ফীতি বেড়েছিল। এর ফলে সরকারের শেষ সময়ে মূল্যস্ফীতি আরও বাড়লো। এতে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতে।
রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে। বিবিএস বলছে, জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ০.০৯ শতাংশ বেড়ে ৮.৫৮ শতাংশ হয়েছে, গত ডিসেম্বর মাসে যেটি ছিল ৮.৪৯ শতাংশ। এর আগে নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৮.২৯ শতাংশ।
এ দিকে নির্বাচনের পর নতুন সরকার সাড়ে আট শতাংশের বেশি মূল্যস্ফীতি পাবে, যা কমানো বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিবিএসের হিসাব অনুসারে, গত জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮.২৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৮.৮১ শতাংশ। টানা চার মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮.৭৭ শতাংশ।
এদিকে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে। ডিসেম্বর মাসে যেটি ছিল ৭.৭১ শতাংশ।
ওদিকে ডিসেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ থাকলেও জানুয়ারি মাসে সেটি কমে ৮.৮১ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে ০.৩২ শতাংশ।
এছাড়া জানুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৩ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮.১৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশ।
জানুয়ারিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮.৬১ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮.৫৪ শতাংশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com