শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি রাষ্ট্র্র পরিচালনায় এলে, শ্রমিকদের কল্যাণে কাজ করবে-ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সবার আগে বাংলাদেশ, বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে শ্রমিকদের কল্যানে কাজ করবে। শ্রমিকদের নানামুখী কাজে লাগিয়ে, কর্মের হাতকে সম্পদের হাতে পরিনত করা হবে। সেইসাথে মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিংএর মুলোৎপাটন করে দুর্নীতিতে বিদায় জানানো হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিরিশিরি মটরযান শ্রমিকদের আয়োজনে নির্বাচনী পথসভায় এ কথা বলেন, নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে বিরিশিরি এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মটরযান শ্রমিক ও সাধারণ ভোটারগণ তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ ব্যারিস্টার কায়সার কামাল এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন সেই প্রশ্ন তুলে ধরেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শ্রমিক ও মেহনতি মানুষ আমাদের সমাজেরই অংশ। অতীতে কোন সরকার শ্রমিকদের কল্যানে কাজ করেনি, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। বিভিন্ন সরকারি ভাতা ও কার্ড পেতে দলীয় নেতা বা জনপ্রতিনিধিকে তোষামোদ করতে হবে না, এ বিষয়ে কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্গাপুর-কলমাকান্দা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। যতদিন রাজনীতিতে থাকবো, ততদিন ইনসাফভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ্। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, নেত্রকোনা- ১ আসনকে একটি শ্রমিকবান্ধব, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে কোনো মধ্যস্বত্বভোগী, তদবিরবাজ কিংবা সুবিধাভোগী চক্রের অস্তিত্ব থাকবে না। পথসভায় বিপুল সংখ্যক মটরযান শ্রমিক, সাধারণ ভোটার, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্য শুনে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ধানের শীষ প্রতিকে ভোট দিবেন বলে প্রতিশ্রুতি করেন স্থানীয় শ্রমিকেরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com