বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না: রিজভী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না।” গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে নির্বাচনি গণমিছিলে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমিরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “জামায়াতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন, সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করছেন। কিন্তু এই কাজের মধ্যে ধরা পড়ছে আসল চরিত্র।”
“জামায়াত আমির সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন।”- যোগ করেন তিনি।
রিজভী আরো বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোনো পদ পাবে না।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com