শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

হাফিজ ইব্রাহিম বিপুল ভোটে বিজয়ী

মাহমুদ সোহেল, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ভোলা-২ সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১১৯০৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুফতি মাওলানা ফজলুল করিম ৯৩৭০৩ ভোট। মাওলানা ফজলুল করিমের তুলনায় ২৫৩৮২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। গত বৃহস্পতিবার মধ্যরাতে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানাম,ভোলা-২ আসনে পোস্টাল ভোটসহ ১৩৮ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট বৈধ ভোটার ছিলেন,২১৫৪২২ বাতিল হয়েছে ৬২৪০,সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২২১৬৬২ ভোট। এ আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। তারা হলেন – এডভোকেট মো. জাহাঙ্গীর আলন রিটু (জাতীয় পার্টি) লাঙ্গল মার্কা ভোট পেয়েছেন -৪৫০, তাছলিমা বেগম (স্বতন্ত্র) ফুটবল মার্কা ভোট পেয়েছেন -২৯১ ভোট। এডভোকেট মো. মহিবুল্ল্যাহ খোকন (স্বতন্ত্র) হাঁস মার্কা ভোট পেয়েছেন -৫৪৬ ভোট। মো. মোকফার চৌধুরী (এলডিপি) ছাতা মার্কা পেয়েছেন, ৩৮১ ভোট। মো. আলাউদ্দিন (আমজনতাদল) প্রজাতি মার্কা পেয়েছেন, ৩৭০ ভোট। মো. জাকির হোসেন (স্বতন্ত্র) মোটরসাইকেল মার্কা পেয়েছেন, ৫৯৬ ভোট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com