শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুক্তির অনুমতি পেলো ‘মানুষের বাগান’

বিনোদন:
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

প্রায় সাত বছর আগে নির্মাণ করা নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র মিলেছে। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল ‘মানুষের বাগান’ চলচ্চিত্র। দর্শকরা শিগগিরই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে আতিক সিনেমাটি নির্মাণ ও সম্পাদনা শেষ করেন ২০১৯ সালের শেষের দিকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসুন আজাদ, দিপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জয়রাজসহ অনেকে।
‘মানুষের বাগান’ সিনেমায় মানুষের সম্পর্কের গভীরতা এবং জীবনের জটিলতার দিক তুলে ধরেছেন। সিনেমার চিত্রনাট্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাঁচটি গল্প নিজস্ব দর্শনে তৈরি করেছেন নির্মাতা।
সিনেমায় ‘মানুষের বাগান’ শিরোনামেরই একটি গান রয়েছে। গানটি তৈরি করেছে চিরকুট ব্যান্ড। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ।
দুই বছর আগে আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। সেই সিনেমাটিও নির্মাণের আট বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি দেন তিনি।
এর আগে আতিক নির্মাণ করেছেন ‘লাল মোরগের জুটি’, ‘ডুব সাঁতার’, ‘কিত্তনখোলা’সহ বেশ কিছু সিনেমা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com