শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিশাঙ্কা-রথনায়েকের ব্যাটে শ্রীলঙ্কার ১৭৮

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

দুই দলেরই সুপার এইট নিশ্চিত আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে পাথুম নিশাঙ্কা-পবন রথনায়েকের ব্যাটে চড়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।
কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন পাথুম নিশাঙ্কা আর কুশল পেরেরা। পেরেরা অবশ্য ১৪ বলে ২২ রান করে সাজঘরে ফেরত যান। তবে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান তোলে শ্রীলঙ্কা।
৩৪ বলে ফিফটি পূরণ করেন নিশাঙ্কা। ১২ ওভারে দলীয় ১০০ ছোঁয় শ্রীলঙ্কা। তবে কুশল মেন্ডিস সুবিধা করতে পারেননি। ২০ বল খেলে ১৪ রান করেন তিনি।
এরপর ৪১ বলে ৮ বাউন্ডারিতে ৬২ রান করে সাজঘরে ফেরেন নিশাঙ্কা। কামিন্দু মেন্ডিস ৫ বলে ৭ আর দাসুন শানাকা ৭ বলে ৬ করেই আউট হয়ে যান।
তবে মারকুটে ব্যাটিংয়ে পবন রথনায়েকে হাফসেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। হয়নি। ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪৪ রানে ফিরতে হয় তাকে। শেষদিকে দুনিথ ওয়াল্লালাগে ৮ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস খেলে দিয়ে যান। জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার, ব্লেসিং মুজারাবানি আর ব্র্যাড ইভান্স নেন দুটি করে উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com