শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাইলস্টোন কলেজে অমর একুশে পালন

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ‘অমর একুশে’Ñশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। ভাষা আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে গৃহীত কর্মসূচীর মধ্যে ছিলোÑপ্রভাত ফেরি, কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।
এ উপলক্ষে দিনের প্রথম প্রভাতে মাইলস্টোন কলেজ এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ অমর গানের সুর ছড়ানো প্রভাত ফেরিটি জাগিয়ে তোলে ভাষা আন্দোলনের চেতনা। এসময় ছাত্রছাত্রীর সাথে কলেজের ডিয়াবাড়ি ক্যাম্পাসের শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং স্কুলটির ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.)। এছাড়াও মাইলস্টোন কলেজ ও স্কুলের সকল উপাধ্যক্ষগণ, পদস্থ কর্মকর্তাবৃন্দ, শিক্ষকÑশিক্ষিকগণ ডিয়াবাড়ি ক্যাম্পাসের শহীদ বেদীদে পুস্পস্তবক অর্পণ করে ভাষাবীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে ভাষা আন্দোলনের চেতনাকে উপজীব্য করে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান। দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com