বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাইকগাছায় বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন এমপির

শেখ সেকেন্দার আলী পাইকগাছা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনার পাইকগাছায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার পরিদর্শন ও মনিটরিং করেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (খুলনা-০৬) মাওলানা আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে পৌরসদরে পরিদর্শনকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও অতিরিক্ত দামের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এরসাথে বর্ষা মৌসুমকে সামনে রেখে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, রমজানের পবিত্রতা রক্ষা ও জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বীসহ ১১দলীয় জোটের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com