রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে একটি শক্তিশালী অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী ও লতাবর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮২টি অবৈধ সিমকার্ড এবং অপরাধে ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ?মো. নাজমুল ইসলাম(২১), পিতা- বাদশা মিয়া, সাং- উত্তর বত্রিশ হাজারী, ?মো. রফিকুল ইসলাম আকাশ(২০), মো. মেহেদী হাসান(১৯), ?মো. আশরাফুল ইসলাম আরিফুল(২৪), সাং- লতাবর এলাকা, ?মো. আফছার আলী(২৩), নোয়াখালীর সুধনচর থানার হাজীগ্রামের বাসিন্দা। ডিবি পুলিশ সুত্র জানায়, ?গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল প্রথমে উত্তর বত্রিশ হাজারী গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে 399bet, ABC8, BGD55, , NBAJEE, BETBDT-সহ প্রায় ২০টিরও বেশি আন্তর্জাতিক অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিল। লালমনিরহাট ?জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চক্রটি অত্যন্ত চতুরতার সাথে অন্যের জাতীয় পরিচয়পত্র (ঘওউ) ব্যবহার করে অবৈধভাবে সিম রেজিস্ট্রেশন করত।
তারা নিজেরা জুয়া খেলার পাশাপাশি স্থানীয় যুব সমাজকে জুয়ায় প্রলুব্ধ করত এবং অবৈধ সিম বিক্রি করত। এতে করে অঞ্চলের কিশোর ও যুব সমাজ বিপথগামী হচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, অনলাইন জুয়া এবং সাইবার অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com