রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় বিপুল পরিমাণ বিদেশি বিয়ার জব্দ, গ্রেফতার ৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩৮ কার্টন (১,৮২৪ পিস) বিয়ার জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বিয়ার পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতরে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান(৩৪), সুনামগঞ্জের ছাতক উপজেলার জৈন্তাপুর এলাকার মো. নিজামুদ্দিনের ছেলে মো. নাজির হোসেন(২১) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগলা এলাকার আব্দুল বারেকের ছেলে আমানউল্লাহ(২১)। এদের মধ্যে মেহেদী হাসান ও নাজির হোসেন কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া বিয়ার ও জব্দ করা পিকআপ ভ্যান থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com