বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই: তথ্যমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামত বিবেচনায় রেখে জবাবদিহিতার সীমা নির্ধারণ করা হবে এবং সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি জানিয়েছেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থার মধ্যে আনা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের সঙ্গে নতুন গণমাধ্যমের সম্পৃক্ততা এখনো পুরোপুরি তৈরি হয়নি। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছিল, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। বর্তমান প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের প্রসার এবং খাপ খাওয়ানোর প্রয়োজন এখনো পূর্ণভাবে মেনে নেওয়া হয়নি। সরকার নীতিনির্ধারণে সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।”
এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএ-এর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং অন্যান্য সরকারি কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com