শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সঙ্গে ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার বেলা ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি।
সরকারি বাসভবন ‘যমুনা’ ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
দীর্ঘ কয়েক মাসের রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালন শেষে সরকারি বাসভবন ‘যমুনা’ ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তিনি রাষ্ট্রীয় এই বাসভবন ছেড়ে গুলশানে অবস্থিত তাঁর নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর বেষ্টনীতে ড. ইউনূসের গাড়িবহরটি যমুনা থেকে বের হয়। এ সময় তাঁর সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক গাড়ি ছিল। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তিনি রাজধানীর হেয়ার রোডের এই ঐতিহাসিক বাসভবনে উঠেছিলেন। দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষে আজ তিনি পুনরায় নিজ আবাসে ফিরে গেলেন।
রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বর বাড়িতে অবস্থিত প্রায় ৩.২৫ একর আয়তনের এই ‘যমুনা’ ভবনটি এখন পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায়। জানা গেছে, অচিরেই তিনি সরকারি এই বাসভবনে ওঠবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com