দুনিয়ার অন্যতম শান্তিবাদী কানাডা। আর এই কানাডার বৃহত্তম শহর টরন্টো মহানগরীর নির্বাচিত মেয়র অলিভিয়া চেও বলেছেন “ইসলাম ফোবিয়ার ঠাই নেই টরন্টোর মাটিতে। টরন্টোর মেয়র বুধবার পচিশে ফেবরুয়ারী টরন্টো শহরের স্বারভোশহরের ১৫০ বোরো ড্রাইভ সিটি হলে আয়োজিত এক ইফতার মাহফিলে একথা বলেন।
ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন টরন্টোর অন্যতম পুরাতন মসজিদ ইসলামী ফাউন্ডেশনের খতীব ও ইমাম শেখ ইউসুফ বাদাত।ইমাম বাদাত ইসলামে যাকাতের সামাজিক কল্যাণের কথা তুলে ধরেন।টরন্টোর সিটি কাউনসিলর এই ইফতার মাহফিলের আয়োজন করেন। এই ইফতার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টরন্টোর ডেপুটি মেয়র পল এনসিলে,কাউনসিলর জামাল মায়ার,নীথান শান, পারথি কেনডাভেল,নিক ম্যানটাস, টরন্টো পুলিশ ৪২ ডিভিশনের সুপারেন্ডট
লীন পাপাজেসকি এবং ইসলামী সার্কেল অব কানাডার সিভিক কমিটির চেয়ারম্যান জনাব খালেদ সাইফুল্লাহ। উক্ত ইফতার মাহফিল বিভিন্ন ইথনিক কমুনিটি মুসলিম লিডার হাজির ছিলেন।
সকল বক্তাগণ টরন্টো শহর সহ কানাডা থেকে ইসলাম ফোবিয়াকে প্রতিহত করার ডাক দেন।
টরন্টোর মেয়র অলিভিয়া চেও ঘোষণা করেন মুসলিম ছাত্র ছাত্রীগণ এখন থেকে ইস্কুলে ফ্রি ইফতার পাবে। (ফজল মুহাম্মদ টরন্টো কানাডা থেকে)