শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’, অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশে তার নির্বাচনী এলাকা লালমনিরহাটের নি¤œ ও মধ্যআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় স্বল্পমূল্যে খাদ্য পণ্য বিক্রয় কার্যক্রম চালু করেছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে বড়বাড়ি ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ কার্যক্রম শুরু করেন। চলবে পুরো রমজান মাস জুড়ে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রথম দিনেই স্টলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়, যা সাধারণ মানুষের আগ্রহ ও আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন আয়োজকরা। বর্তমানে বাজারে যখন নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, তখন এই স্টলে দুধ ৫০ টাকা (লিটার), ডিম ৩০ টাকা (হালি), জ্যান্ত মুরগি ১৫০ টাকা (কেজি), কাটা ব্রয়লার ২২০ টাকা (কেজি) ও গরুর মাংস ৬৫০ টাকা অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে এসব পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতারা এটিকে রমজান উপলক্ষে তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন। বড়বাড়ী ইউনিয়নের বাসিন্দা হযরত আলী জানান, বাজারে দুধ ৮০-১০০ টাকা লিটার ও ব্রয়লার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় কম দামে পণ্য পাওয়ায় স্বস্তি মিলছে। একই ইউনিয়নের আলী আকবর বলেন, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এমন উদ্যোগ সময়োপযোগী। মহেন্দ্রনগর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, প্রতিটি ইউনিয়নে এ ধরনের উদ্যোগ থাকলে হতদরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতো। পঞ্চগ্রাম ইউনিয়নের আব্দুল কাদের জানান, এমন কার্যক্রম বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান জানান, টাটকা ও ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিশেষ তদারকি রাখা হয়েছে। যাতে সাধারণ মানুষ রমজানে ইফতার ও সেহরির প্রস্তুতি স্বাচ্ছন্দ্যে নিতে পারেন। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা জাফরান বলেন, পুরো রমজানজুড়ে মাননীয মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশনায় এ কার্যক্রম আমরা নিজ উদ্যোগে চলমান রাখবো। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই কার্যক্রম। স্থানীয়দের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে নি¤œ ও মধ্যআয়ের মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বড়বাড়ী ইউনিয়নের বাসিন্দা হযরত আলী ও আলী আকবর জানান, বাজারের চড়া মূল্যের ভিড়ে এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। মহেন্দ্রনগর ও পঞ্চগ্রাম থেকে আসা ক্রেতারাও এই কার্যক্রমের প্রশংসা করে জানান, প্রতিটি ইউনিয়নে এমন উদ্যোগ থাকলে হতদরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতো। বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান জানান, প্রতিটি পণ্য টাটকা ও ভেজালমুক্ত কি না তা বিশেষ তদারকির মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে রাজনৈতিক দলের এমন জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন, এটি কেবল একটি সহায়তা নয়, বরং বাজারের সিন্ডিকেট ভাঙতে একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com