আমরা প্রতিজ্ঞা করেছি অতীতের সব ইতিহাস মন থেকে মুছে দিব। কালীগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষ মুক্ত বিহঙ্গের মতো বসবাস করার ব্যবস্থা করবো এবং উন্নয়নের ধারাকে অব্যহত রাখবো। ইজ্জতের সাথে সকল ধর্মের লোকজন বসবাস করে ব্যবসা বানিজ্য, কৃষিকাজসহ চাকুরী নিরাপদে করতে পারে সেই ব্যবস্থা করবো।কালীগঞ্জ থেকে প্রতিহিংসার রাজনীতি নির্মুল করতে চাই। যদি সমাজকে শান্তি দিতে হয় মনটাকে বড় করে মানুষকে ভালোবাসতে হবে। আমরা সকলে মিলে একসাথে কালীগঞ্জে বসবাস করবো। আমাদের প্রতিশ্রুতি মানুষ বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের কারণে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। দয়া করে গ্রাম্য সালিশে গিয়ে এমন কোন কাজ করবেন না, যাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়। আপনাদের কোন সন্তান যদি মাদকে আশক্ত হয়ে থাকে আজই তাকে এই সর্বনাশা জীবন থেকে ফিরিয়ে আনুন।শুক্রবার সন্ধ্যায় তুমলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠান সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহ্সান মিন্টু, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুবকর বাক্কু প্রমুখ।