শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমোহনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম পর্বে লালমোহন উপজেলার ১০টি মাদরাসার ৫০ জন হাফেজ অংশগ্রহণ করেন। সেখান থেকে ৪ জন বিচারকের সিদ্ধান্তে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় ১০ জন হাফেজ অংশগ্রহণ করেন। পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ইসলামিক বই উপহার দেওয়া হয়। লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আরাফাত ইসলাম আকিফের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা মো. নিজাম উদ্দিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিক্ত, প্রতিযোগিতার বিচারক মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান ও মাওলানা আব্দুল কাইয়্যুমসহ লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com