গতকাল শনিবার সকালে বগুড়ার দুপচাঁচিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম বেলালে সঞ্চালনায় সভায় নব নির্বাচিত সংসদ সদস্য তার বক্তব্যে এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি সহ সন্ত্রাস বন্ধে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় সহ-সভাপতি এমদাদুল হক, যুগ্ম সাধারন সম্পাদক সাজু মন্ডল, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, অর্থ সম্পাদক অসিম কুমার দাস, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য মুশফিকুর রহমান সবুজ, শামছুজ্জামান ছালাম, আনিছুর রহমান, সেলিম রেজা, আকাইদ ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।