বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোংলায় খাল পুনঃ খননের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোংলায় খাল পুনঃ খননের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের মাদুরপাল্টা এলাকায় ৪টি খাল পুনঃ খননের প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, এই খাল পুনঃ খননের মধ্যদিয়ে এখানকার জীবন-জীবিকায় নতুন করে পরিবর্তন ঘটবে। পর্যায়ক্রমে যাতে সকল খাল পুনঃ খনন করা যায় সেই প্রচেষ্টা থাকবে আমার। এছাড়া গাছ লাগানোর ক্ষেত্রে সামাজিক বিপ্লব ঘটাতে হবে। তাপমাত্রা ও প্রকৃতির পরিবর্তনে খাপখাওয়াতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। এই সরকারের প্রথম বছরেই সারাদেশে ৫ কোটি গাছ লাগানো হবে। আর ৫ বছরে লাগানো হবে ২৫ কোটি গাছ। এর মধ্যদিয়ে সাড়ে ৩ লাখ মানুষের সবুজ কর্মসংস্থান হবে। আর জলবায়ু পরিবর্তনজনিত কারণে অধিক ঝুঁকি ও ক্ষতিতে থাকা সুন্দরবন উপকূলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাতে উপকূলের মানুষ যেমনি ভাল থাকবে তেমনি উপকূলের প্রাণ-প্রকৃতিও সমৃদ্ধ হবে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিএনআরএস’র নবপল্লব প্রকল্পের আওতায় মাদুরপাল্টা খাল, ভোলা নদী, পালেরখন্ড খাল ও বেনীরখন্ড খাল খনন করা হচ্ছে। প্রায় সাড়ে ৮ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। আগামী মার্চ মাসের মধ্যেই এ খাল খনন কাজ শেষ হবে। ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও নিজে মাটি কেটে এ খাল পুনঃ খননের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com