শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভূমিকম্প ও অগ্নিকা-ে করণীয় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক আলোচনা ও মহড়া

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০০ শয্যাবিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আগুন ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক আলোচনা সভা ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ফেব্রুয়ারী সকাল ১১:০০ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় অগ্নিকা- ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় রোগী, স্বজন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ, নিরাপদ নির্গমন পথ ব্যবহার এবং আতঙ্ক এড়িয়ে সুশৃঙ্খলভাবে পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তানভীর আহমেদ, টুংগীপাড়া ফায়ার সার্ভিস-এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিদার উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। পরে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে সাধারণ জনগণ ও হাসপাতালের কর্মীদের হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের সঠিক পদ্ধতি প্রদর্শন করেন এবং আগুন লাগলে প্রাথমিকভাবে কীভাবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে বাস্তবমুখী মহড়া পরিচালনা করেন। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হলে দুর্ঘটনা ঘটার ঝুঁকি যেমন কমবে, তেমনি জরুরি পরিস্থিতিতে ক্ষয়ক্ষতিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com