শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কৃষি ঋণ মওকুফ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ গরুর পরিবর্তে নিজেই মই টানা সেই কৃষকের

মোঃ এমদাদ উল্যাহ কুমিল্লা
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

গত ২৯ জানুয়ারী দৈনিক খবরপত্র পত্রিকায় ‘কৃষক কার্ড চালুর দাবি, গরুর পরিবর্তে কৃষক নিজেই টানছেন মই!’ শিরোনামে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের দরিদ্র কৃষক সিরাজ মিয়ার একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে দরিদ্র কৃষকদের কষ্টের চিত্র ফুটে উঠেছে। সংবাদ প্রকাশের পর সম্প্রতি বাতিসা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল আলম সরেজমিন পরিদর্শন করে কৃষকের খোঁজখবর নিয়েছেন। এছাড়া আগামীতে কৃষি কাজে তাঁর প্রয়োজনীয় সরকারি সকল সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে নতুন সরকার গঠনের ১০ দিনের মাথায় কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই প্রধানমন্ত্রী তারেক রহমান এমন সিদ্ধান্ত দেন। এতে খুশি দরিদ্র কৃষক সিরাজ মিয়াসহ অন্যান্য কৃষকরা। দরিদ্র কৃষক সিরাজ মিয়া বলেন, নতুন সরকার গঠনের ১০ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র কৃষক ও কৃষিখাতের কথা চিন্তা করে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছেন। এটা আমার মতো কৃষকদের জন্য খুশির সংবাদ। কৃষকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবসের আগেই কৃষকদের জন্য মাসিক বা মৌসুমী ভাতা হিসেবে ‘কৃষক কার্ড’ চালু করার দাবি জানাচ্ছি। কৃষিঋণ সুদসহ মওকুফের সাথে সাথে কৃষক কার্ড চালু করলে কৃষি পণ্য উৎপাদনে কৃষকরা আরও উৎসাহী হবে। জানা গেছে, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে রয়েছে ‘ফ্যামিলি কার্ড’ চালু, ‘কৃষক কার্ড’ চালু, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ইত্যাদি। এর মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত হলো। ফ্যামিলি কার্ড চালুর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। পরীক্ষামূলকভাবে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল আলম শনিবার বিকেলে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত দেয়ায় খুশি হয়েছেন দরিদ্র কৃষক সিরাজ মিয়াসহ অন্যান্য কৃষকরা। তারা বর্তমান সরকারকে কৃষিবান্ধব সরকার বলেও মন্তব্য করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com