জাতীয় এয়োদশ সংসদ নির্বাচনে -পটুয়াখালী-১১৩ -(৩)আসনের বিপুল ভোটে বিজয়ী গণঅধিকার আর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি দলীয় সমর্থিত প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী গত ২৭ শে ফেব্রুয়ারি-তার নির্বাচিত এলাকায় নানা কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ব্যবসায়ী, সনাতন ধর্মের নাগরিকসহ -গণমাধ্যম কর্মীদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় “প্রথমে মাননীয় প্রতিমন্ত্রী কে রাষ্ট্রীয় সালাম গ্রহণ শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। পরে তিনি গলাচিপে উপজেলা নির্বাহী অফিস সম্প্রসারণ-মাঠে হাজার হাজার মানুষের সাথে শুভেচ্ছা সালাম বিনিময় শেষে নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং টেকসই উন্নয়ন সন্ত্রাস, চাঁদাবাদ,দুর্নীতি প্রতিরোধ সহ সরকারের ঘোষিত কর্মসূচি বিষয়ে আলোচনা করে। মত বিনিময় সভা ও গণইফতার মাহফিলে সভাপতিত্ব করেন-গলাচিপা উপজেলা গণধিকার পরিষদের আহবায়ক মো: হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে সকল অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর। বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিনি মিসেস নূর,বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইখতিয়ার কবির, উপজেলা বিএনপির আহবায়ক হাজী গোলাম মোস্তফা, সদস্য সচিব মোঃ আলতাফ খান,পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শিবলু খান। পৌর বিএনপির আহবায়ক মো:রফিকুল ইসলাম খান, বিএনপির যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, বিএনপি’র যুগ্ন আহবায়ক যথাকর্মে আবদুল সোবাহান মিয়া, মো: মনিরুজ্জামান নেছার, আশরাফুজ্জামান প্রমূখ।পরে প্রতিমন্ত্রী মহোদয় গলাচিপা উপজেলা কর্মরত সকল সাংবাদিক ও ইলেকট্রনিক চ্যানেলের গণমাধ্যম কর্মীদের সাথে অফিসার্স ক্লাবে রাত ১০ ঘটিকায়-সিনিয়র সাংবাদিক শংকর লাল দাসের সভাপতিত্বে, বক্তব্য রাখেন -প্রেস ক্লাব সভাপতি ও সিনিয়ার সাংবাদিক কলামিস্ট মু:খালেদ হোসেন মিল্টন ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান সহ প্রমূখ। এ ছাড়া ২৮ শে ফেব্রুয়ারি শনিবার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউ এন ও, মাহমুদুল হাসানের এর সভাপতিত্বে উপজেলার সকল সরকারি দপ্তরের অফিসারদের সাথে উন্নয়নমূলক নানা বিষয় মতবিনিময় করেন। পরে মাননীয় প্রতিমন্ত্রী তার নির্বাচনী দশমিনা উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যাত্রা করেন।