শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মধুপুরে ফকির মাহবুব আনাম স্বপনের মাধ্যমে উন্নয়নের নবযাত্রা শুরু

আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের টাঙ্গাইল ১ মধুপুর ও ধনবাড়ী সংসদীয় আসনের মাননীয় (এমপি) মহোদয় ফকির মাহবুব আনাম স্বপনের মাধ্যমে উন্নয়নের নব যাত্রা শুরু হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের হৃদয়ের কোঠরে যিনি স্থান করে নিয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের পরেই যার স্থান মধুপুরের কর্মবীর খেত প্রশাসক মোহাম্মদ জুবায়ের হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি সরকার জাকির হোসেন এবং মধুপুরের স্থানীয় ছাত্রদল যুবদল শ্রমিক দল কৃষক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাননীয় মন্ত্রী মহোদয়, বহুল প্রত্যাশিত সাথীর মোড় থেকে টুটুল ট্রেডার্স পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন শেষে মতবিনিময় সভায় বলেন, প্রত্যেক দপ্তরকে স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে থেকে সর্বোচ্চ জনসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদকমুক্ত, দখলবাজমুক্ত মধুপুর গড়তে প্রয়াস ব্যক্ত করেন। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবার জন্য সকল দপ্তর প্রধানদের নির্দেশনা প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com