শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুরে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ

সেলিম হোসেন (গোপালপুর) টাঙ্গাইল
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

“মাদক না বলুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মির্জাপুর বাজারে স্থানীয় জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিটি পরিচালনা করেন গোপালপুর উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা, জিবিজি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রবি আলম (ফটিক)। মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল তরফদার, শ্রমিক নেতা মিন্টু মিয়া, জুলাই আন্দোলনের ছাত্রনেতা মানিক হোসেনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী এবং সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com