বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা বিএনপি নেতা মো. আক্তারুজ্জামান তছিরসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাকে ‘মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিমগাছি বাজারে ভুক্তভোগী পরিবার ও সোনাখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ–সমর্থিত মোশারফ নামের এক ব্যক্তি ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জেরে এ মামলা দায়ের করেছেন। তাঁদের দাবি, ‘ছোলেমানি’ নামে একটি সরকারি জলাশয় রক্ষার আন্দোলনে আক্তারুজ্জামান তছিরসহ প্রায় ১৫টি পরিবার সক্রিয়ভাবে অংশ নেওয়ায় তাঁদের বিরুদ্ধে প্রতিশোধমূলকভাবে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে। সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য, সাবেক ছাত্রনেতা আক্তারুজ্জামান তছির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অতীতে ছোলেমানি পুকুর দখল ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ওই আওয়ামী লীগ সমর্থিত মোশারফের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জলাশয় দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।সংবাদ সম্মেলনে এসব অভিযোগের পক্ষে প্রমাণ রয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর আক্তারুজ্জামান তছির আদালতে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করলে বিচারক যাচাই-বাছাই শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। ভুক্তভোগীরা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্মসূচির শেষাংশে মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিমগাছি বাজার এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com