মানুষ মানুষের জন্য আর সেই শ্লোগানকে সামনে রেখে বিগত সময়ে এতিম শিশুদের জন্য ছিল নিবেদিত প্রাণ। আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর নেছারাবাদ উপজেলার বিএনপির নেতা মোঃ আকতার হোসেন রিপন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বিগত আওয়ামী লীগের দুঃশাসন উপেক্ষা করেও এতিমের জন্য ছিল নিবেদিত। প্রশাসনের কড়া নজরদারি উপেক্ষা করেও এতিমের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করতেন। অথচ সময়ের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে দিয়েছেন। কিন্তু বর্তমানে নিজেকে শতভাগ কন্টোল করতে সক্ষম হয়েছে। বিগত সময়ের মতো আজও এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করার কাজে ব্যাস্ত সময় পার করতেছেন আকতার হোসেন রিপন। সুপ্রিয় পাঠকদের জন্য না বললেই নয়। পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আকতার হোসেন রিপন। দলের প্রয়োজনে বিগত সময় থেকে ছিল দলের অতন্দ্র প্রহরী। ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিদায়ের পরও একটি বারও ক্ষমতা প্রয়োগ করেননি। কোন ধরনের বিতর্ক স্পর্শ করতে সক্ষম হয়নি। বরং আজও নতজানু হয়ে দলের প্রয়োজনে এবং বিগত সময়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এতিমের পাশে আকতার হোসেন রিপন। নিজস্ব অর্থায়নে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করার গুরুত্বপূর্ণ মিশনে পূর্বেও ছিল। আজ বিএনপি ক্ষমতার মসনদে অথচ নতজানু হয়ে এতিমের পাশে সেই আকতার হোসেন রিপন। বিচিত্র সেলুকাস আর বিচিত্র চিন্তা ভাবনা নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে আকতার হোসেন রিপন ভাইয়ের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। এতিমের জন্য দোয়া ও মিলাদেও অংশ গ্রহণ করেন জননন্দিত নেতা মোঃ আকতার হোসেন রিপন। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ আকতার হোসেন রিপন। সুটিয়াকাঠী ইউনিয়নের মধ্যে বহু মাদ্রাসার এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করেন আপন মহিমায়। প্রায় শতাধিক নেতা কর্মী নিয়ে আজকের মানবতার সেবায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করার গুরুত্বপূর্ণ মিশনে ছিল। নেছারাবাদ উপজেলার কৃষক দলের নেতা মোঃ সোহাগ ভাইয়ের পাশাপাশি সুটিয়াকাঠীর বহু শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির বহু শীর্ষ নেতৃবৃন্দরা। পরিপাটি পরিবেশ তৈরি করে এতিমদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন।সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত চলে মানবতার সেবায় এতিমদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ। এব্যাপারে বিভিন্ন মাদ্রাসার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের সন্মানে বলেন, বিগত সময়ে আমাদের সকলের সুপ্রিয় নেতা মোঃ আকতার হোসেন রিপন এতিমদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।এইবারও সেই মহৎ কাজটি সম্পন্ন করলেন নিজস্ব অর্থায়নে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এদিকে মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে দুই তিনজন ছাত্র বললেন, আমরা ভাবছি হয়তো বিএনপির নেতা মোঃ আকতার হোসেন রিপন ভাই আমাদের জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিবেন না।বিএনপি রাজনৈতিক ক্ষমতায় তাই হয়তো আকতার হোসেন রিপন ভাই বেমালুম ভুলে যাবেন। কিন্তু না আমাদের সন্মানের বড় ভাই ও বিএনপির নেতা মোঃ আকতার হোসেন রিপন ভুল যায়নি আমাদের। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এব্যাপারে নেছারাবাদ উপজেলা বিএনপির জনপ্রিয় নেতা এবং কর্মী বান্ধব নেতা মোঃ আকতার হোসেন রিপন বরিশাল বিভাগের গণ মাধ্যম কর্মীদের বলেন, আমি একজন সাধারণ মানুষ। আর সেই সূত্র ধরেই আমি বিগত আওয়ামী লীগের সময়ে দলের প্রয়োজনে এবং নিজস্ব অর্থায়নে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করতাম। আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় কিন্তু আমি সেই পুরনো দিনের কথা মনে রেখে আজও এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে আছি। আগামীতেও এতিম শিশুদের জন্য পাশে থাকবো ইনশাআল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ আকতার হোসেন রিপন বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। দলের প্রয়োজনে আছি এবং থাকবো কর্মীদের সাথে। আসলে আমি বরাবরই হতদরিদ্র পরিবারের পাশাপাশি এতিম শিশুদের জন্য নিবেদিত প্রাণ। আমি দলের কর্মীদের জন্যও সব সময় সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের প্রয়োজনে পথ চলতে চাই। আজকের এতিমের জন্য সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি আগামীতে আরও ভালো কিছু করবো ইনশাআল্লাহ। মাহে রমজানে নেছারাবাদ উপজেলার প্রতিটি ইউনিয়নের মধ্যে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করবো। আমদের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বরাবরই এতিম শিশুদের পাশে ছিলেন। বর্তমান সরকারও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েন। আর আমি দলের প্রয়োজনে আমার নিজস্ব অর্থায়নে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ অতি সামান্য। আপনারা সকলেই এতিম শিশুদের পাশে দাঁড়াই। সর্বশেষ তথ্য অনুযায়ী পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ আকতার হোসেন রিপনের নিজস্ব অর্থায়নে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি দারুণ প্রশংসা পেয়েছে সর্বমহলে। বিগত সময়ে চুপিচুপি দিতে হতো পুলিশের বাঁধা উপেক্ষা করে। বর্তমান সময়ে মন খুলে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে যাচ্ছেন দুর্দান্ত গতিতে। রাজনীতি হোক মানবতার সেবায়, রাজনীতি হোক দেশের প্রয়োজনে।