শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

ইরানে প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই যৌথ ক্ষেপণাস্ত্র হামলার নানা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
এদিকে তেহরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।
শনিবার সকালে হামলার সময় দেশজুড়ে নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ।
আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক সতর্কতা যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।
তবে ইরান এখনো হামলা চালায়নি। এমনকি কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়নি বলে তথ্য দিয়েছে আইডিএফ। পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং খবর আপডেট করা হচ্ছে।
ইসরায়েলের হামলা, আকাশসীমা বন্ধ করেছে ইরান-ইরাক
ইরানে ইসরায়েলের হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান এবং ইরাক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ইসরায়েলের হামলার পর তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অপরদিকে ইরাকের বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, ইরাকি আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মন্ত্রণালয়। খবর এএফপির।
এর আগে ইরানে হামলা চালানোর পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় ইসরায়েল। নিরাপত্তা সংক্রান্ত কারণে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালককে বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ।
শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।
সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
হামলার সময় ইসরায়েলি সেনারা দেশজুড়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক সতর্কতা যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com