শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

মানসিক স্বাস্থ্য অ্যাপে দেড় হাজারের বেশি নিরাপত্তা ত্রুটি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা এসেছে জনপ্রিয় কিছু মানসিক স্বাস্থ্য অ্যাপ ঘিরে। গুগল প্লে স্টোরে মিলিয়ন মিলিয়ন ডাউনলোড থাকা একাধিক অ্যাপে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত থেরাপি কথোপকথন, মুড লগ, ওষুধ সংক্রান্ত তথ্য এমনকি সংবেদনশীল চিকিৎসা বিবরণ ফাঁসের ঝুঁকিতে ফেলতে পারে।
মোবাইল নিরাপত্তা সংস্থা ওভারসিকিউরড ১০টি মানসিক স্বাস্থ্য অ্যাপ পরীক্ষা করে মোট ১ হাজার ৫৭৫টি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে। এর মধ্যে ৫৪টি উচ্চ-ঝুঁকির, ৫৩৮টি মাঝারি এবং ৯৮৩টি নি¤œ-ঝুঁকির ত্রুটি ছিল। একটি অ্যাপেই ৮৫টির বেশি মাঝারি ও উচ্চমাত্রার সমস্যা পাওয়া গেছে।
গবেষকদের মতে, এই অ্যাপগুলো অত্যন্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করে যেমন থেরাপি সেশনের ট্রান্সক্রিপ্ট, ব্যক্তিগত জার্নাল, মুড স্কোর এবং স্ব-ক্ষতির ইঙ্গিত। এমন তথ্য ডার্ক ওয়েবে বিপুল দামে বিক্রি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অ্যাপ বাইরের লিঙ্ক ও কমান্ড সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় হ্যাকাররা লগইন টোকেন বা সেশন ডেটা হাতিয়ে নিতে পারে। ফলে সুরক্ষিত অংশে ঢুকে থেরাপি রেকর্ডে প্রবেশের সুযোগ তৈরি হয়।
আরও উদ্বেগজনক বিষয় হলো, কয়েকটি অ্যাপ ফোনের ভেতরে সংবেদনশীল তথ্য এমনভাবে সংরক্ষণ করে, যা অন্য অ্যাপ থেকেও পড়া সম্ভব। কোথাও নিরাপত্তা কী তৈরিতে দুর্বল পদ্ধতি ব্যবহার করা হয়েছে, আবার কিছু অ্যাপে রুটেড ডিভাইস শনাক্ত করার ব্যবস্থাও নেই। গবেষণায় দেখা গেছে, পরীক্ষিত ১০টি অ্যাপের মধ্যে মাত্র চারটি নিরাপত্তা আপডেট দিয়েছে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com