টাঙ্গাইলের গোপালপুরে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বেলা ১১টায় গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কৃতি শিক্ষার্থী ফারিয়া জাহান মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালপুরের সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী শিক্ষার প্রসার, কর্মক্ষেত্রে সমতা নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয়। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরতে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টহরঃবফ ঘধঃরড়হং ১৯৭৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শুরু করে। এরপর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীর মর্যাদা, অধিকার ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।