বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল

এম এ মতিন সিলেট ব্যুরো প্রধান
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি আমাদের অগ্রাধিকার। বিভিন্ন দেশে আমাদের শ্রমিকরা বেকার হয়ে পড়ছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩টি মন্ত্রণালয় একসাথে কাজ করছে, সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে আমাদের বাংলাদেশীরা নিরাপদে থাকেন।। সংকটময় সময়ে প্রবাসীদের দেখভাল করতে আমরা সবসময় পাশে আছি। তিনি শনিবার সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) আয়োজিত মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে প্রবাসী কল্যাণ মন্ত্রী ছাড়াও তিনটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সিলেট সিটি কর্পোরেশনের প্রাশাসক, শিক্ষাবিদ রাজনীতিবিদ, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সদস্য ও সুধী জনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলিমুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. তাজ উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক এনামুল হক জুবের। বক্তব্য রাখেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. জসিম উদ্দিন, প্রক্টর প্রফেসর সামিউল আহসান তুষার, সিলেট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবির আহমদ সোহেল, ইনকিলাবের ব্যুরো চিফ ফয়সাল আমিন, সংগ্রামের ব্যুরো চিফ কবির আহমদ, দেশ টিভির খালেদ আহমদ মেহেদী ও এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন। মাহফিলে সিলেটের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক এম এ মতিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com