নীলফামারীর জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) উপজেলা থানা মোড়ে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জলঢাকা উপজেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মানিক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শান্ত, প্রচার সম্পাদক ভবদিশ চন্দ্র রায়, কার্যকরী সদস্য এলাহী এহছান, সদস্য খোরশেদ আলম বাহাদুরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলমুন্ডা ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক উপদেষ্টা মো. মাইদুল হাসান।