“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”-এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা চত্বরে সরকারি কর্মকর্তা, সিপিপি সদস্য, এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে বর্ণাঢ্য রেলি মিছিল বের করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাফর রানা, সিপিপি ইউনিয়ন টিম লিডার মোঃ দেলোয়ার হোসেন ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। এছাড়া ফায়ার সার্ভিস এর প্রতিনিধিরা কমপ্লেক্স মাঠে অগ্নি-নির্বাপক বিষয়ে জন-সচেতনতা মূলক প্রস্তুতি প্রদর্শনের মহরা অনুষ্ঠিত হয়।