ইশতেহার অনুযায়ী নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম বান্দরবানের লামায় নারীপ্রধান পরিবারের মাঝে কার্ড বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্ধোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান (এমপি)। পাইলট প্রকল্পের আওতায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হতদরিদ্র, দরিদ্র ও নি¤œ মধ্যবিত্ত পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রথম ধাপে ১ হাজার ৯৭টি নারীকে পরিবারপ্রধান স্বীকৃতি দিয়ে এই কার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে ও সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক রাসেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, জেলা সমাজসেবা উপপরিচালক মিলটন মুহুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি প্রমূখ। এসময় প্রধান অতিথি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে কোনো দলীয়করণ হয়নি। স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জনগনের ঘরে অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় যোগ্য উপকারভোগীগণ পাইলটিং পর্যায়ে মাসিক ২৫০০ টাকা হারে ভাতা প্রাপ্ত হবেন। এছাড়াও তিনি ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরেন। পরে উপজেলা পরিষদ চত্বরে লামা উপজেলা- পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাখেন, সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান-রাঙ্গামাটি জেলা বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থক সহ হাজারো মানুষ।