বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে সিডস কর্মসূচির উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার এই দিবসটি উদযাপন করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর ও হাতিভাঙ্গা ইউনিয়নে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা ও শরীফপুর ইউনিয়নে এবং ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে উন্নয়ন সংঘ সিডস প্রকল্প, ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, টিভেট ফোরাম, সিএসপি ফোরাম, সংলাপ ও সংলাপ ফোরামের যৌথ উদ্যগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়। দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এফডিপি পরিবার ও আত্মনির্ভরশীল দলের সদস্য, সংলাপের কিশোর-কিশোরীবৃন্দ, টিভেট ফোরামের যুবক-যুবতী, সিএসপি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও ইউনিয়ন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের তাৎপর্য ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরে সদরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতপল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফয়জুর রহমান, হিসাব রক্ষক সাইফুল ইসলাম ও ইউপি মহিলা সদস্য আম্বিয়া বেগম। কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আতাহার আলী, হিসাব রক্ষক শেলী আক্তার, ইউপি সদস্য মো: রকিবুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য মোছা: বেদেনা বেগম উপস্থিত ছিলেন। মেস্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান, ইউপি মহিলা সদস্য আখি আক্তার, শরীফপুর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য শেফালি বেগম, ইউপি সদস্য হেলাল উদ্দিন ও প্রবীন মারাক, গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন। এতে অন্যান্যদের মধ্যে আত্মনির্ভশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় ৮৭ জন পুরুষ ও ৪৯৩ জন নারীসহ মোট ৫৮০ জন অংশ নেন। দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়ন পর্যায়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মোস্তাইন বিল্লাহ,, ইউপি মহিলা মেম্বার মানিকজান ও ইউপ মেম্বার মো: আক্তার হোসেন ও রফিকুল ইসলাম, হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা সদস্য শিলা আক্তার, আকন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইয়ানবী। ডাংধরা ইউনিয়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল হক, প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ইউপি মহিলা সদস্য নাজমা বেগম ও ইউপি সদস্য বজলুর রহমান। পাররামরামপুর ইউনয়নে উপস্তিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ, ইউপি সদস্য আমেজ আলী, ইউপি মহিলা সদস্য লিপা বেগম। এতে অন্যান্যদের মধ্যে আত্মনির্ভরশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণি সম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষযক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় ৮১ জন পুরুষ ও ৫৩৯ জন নারীসহ মোট ৬২০ জন অংশ নেন। ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরগোয়ালিনী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হানিফ উদ্দিন, ইউপি সদস্য বাবুল আহমেদ ও আক্তারুজ্জামান এবং, মহিলা মেম্বার নাজমা বেগম ও মনজুয়ারা বেগম, গাইবান্ধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইদ্রিস আলী , ইউপি সদস্য মোতালেব হোসেন ও নজরুল ইসলাম এবং মহিলা ইউপি সদস্য রিপা বেগম, পলবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল, প্রশাসনিক কর্মকর্তা শামসুন্নাহার,কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফাতেমা বেগম ও আজিজুল হক, মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম ও জমিলা বেগম ও ইউপ সদস্য সাইফুল ইসলাম, সানোয়ার হোসেন রুবেল ও সানোয়ার হোসেন এবং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছালাম মিয়া ও মোশাররফ হোসেন এবং মহিলা ইউপি সদস্য চমকফুল। এতে অন্যান্যদের মধ্যে আত্মনির্ভশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষযক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় ১১৯ জন পুরুষ ও ৬৭৬ জন নারীসহ মোট ৭৯৫ জন অংশ নেন। দিবসটির সফল উদযাপনে সার্বিক ভাবে সহযোগিতা করেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের সকল স্তরের কর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com