বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাঙ্গরা বাজারে পুলিশের চিরুনি অভিযান ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

এম এ বাশার (মুরাদনগর) কুমিল্ল
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের এক বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে বাঙ্গরাবাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রাম থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মোঃ আকবর হোসেন ও এএসআই মোঃ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অভিযানে নামে। রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৮নং চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা (দক্ষিণ পাড়া) এলাকার জনৈক বাবুল মিয়ার বসত ঘরে হানা দেয় পুলিশ। অভিযানে ঘর তল্লাশি করে ০২ (দুই) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
মোঃ বাবুল মিয়া(৪৮): পিরোজপুর জেলার মৃত হামিদ মিয়ার ছেলে (বর্তমান চাপিতলা বাসিন্দা)। জোসনা বেগম(৪৫): মোঃ বাবুল মিয়ার স্ত্রী। মোঃ আব্দুল আলীম(৩৬): একই এলাকার শিশু মিয়ার ছেলে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com