বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল

মোবারক বিশ^াস পাবনা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পাবনা জেলা তাঁতী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল থেকে পাবনা শহরের পিসিসিএস রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ ইফতার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলীয় নেতাকর্মীদের মৃত আত্মীয়স্বজনসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা তাঁতী দলের সভাপতি অধ্যাপক নাজিমুদ্দিন সাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল্লাহ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। সংগঠনের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, তৌফিক হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং জেলা কৃষক দলের সভাপতি মো: হাসেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. জাকির হুসাইন, সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতা-কর্মী। আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল মতিন দোয়া পরিচালনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com