বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিকদের সম্মানে চকরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল

অলি উল্লাহ রনি (স্টাফ রিপোর্টার) কক্সবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সুগন্ধা হলে আয়োজিত এ ইফতার মাহফিলে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ও আপন বাংলা নিউজ ডটকমের সম্পাদক এ. এম. ওমর আলীর সভাপতিত্বে ও দৈনিক সৈকতের প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় এবং দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ রনি’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নুল আবেদন প্রমুখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহ মজিদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আবছার ছিদ্দিকি।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com