বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারেক রহমান যা বলেন তাহাই করে দেখান-আমান উল্লাহ আমান

শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ঢাকা ২- আসনের বিএনপির নির্বাচিত এমপি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বাযক আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমান যা বলেন তাইা করে দেখান। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন ফ্যামিলি কাডের, তিনি আজ (মঙ্গল বার) সকালে সেটা উদ্বোধন করেছেন। এমনি করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন খাল কাটা কর্মসূচিরকথা, আগামী ১৬ মার্চ সে নিজের হাতা তা উদ্বোধন করবেন। তিনি আরও বলেছেন কৃষি কাডের কথা, তিনি বলেছেন স্বাস্থ্য কাডের কথা, এইসব প্রতিশ্রুতি তিনি ধাপে ধাপে করে দেখাবেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় ২৭০ মিটার সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধনের মঞ্চে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন উন্নয়ন বোর্ডের আয়োজনে কেরাণীগঞ্জ নির্বাহী কর্মকর্তা মো উমর ফারুক এর সভাপতিত্বে তিনি আরও বলেন,আমার নির্বাচনী এলাকা হরজতপুর একটি দ্বীপ ছিলো, এই এলাকায় তখন গাড়ি চলাচলের ব্যবস্থা ছিল না। আমি নির্বাচিত হয়ে একটি ব্যালিব্রিজের ব্যবস্থা করি। তাকে কেন্দ্র করে দিনের পর দিন বাড়ে যোগাযোগ ব্যাবস্থা। প্রশাসনিকসহ নানান প্রতিকূলতায় আমি ধিরে ধিরে নদীর তীর রক্ষার কাজ করেছি। তিনি আরও বলেছেন আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো নদী ভাঙ্গনে রোধে কাজ করা। আল্লাহ ঈশারায় আমি এই কাজের শুভ উদ্বোধন করিলাম। তিনি আরও বলেন আপনারা আমাকে পাঁচ বার ভোটের মাধ্যমে এমপি বানিয়েছেন। আপনাদের সুখে দুঃখে আমি থাকবো। আপনাদের নিয়ে আমি ঢাকা-২ আসনকে একটি শান্তির নীড় গড়ে তুলবো। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এম এম সৈকত, কেরাণীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান, প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com