বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্কের আয়োজনে সিসিডিবি সিপিআরপি, গোপালগঞ্জের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে প্রথমে একটি র?্যালি অনুষ্ঠিত হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন, আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাশ্বতী নাগ এরিয়া ম্যানেজার গোপালগঞ্জ। সঞ্চালনা করেন প্রশিক্ষক হালিমা খানম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিন্টো বাড়ৈ সমাজ সংগঠক, হালিমা খানম প্রশিক্ষক, মোঃ ইকবাল হোসেন প্রোগ্রাম অফিসার, মোরশেদা বেগম হিসাব রক্ষন কর্মকর্তাসহ সিসিডিবি’র উপজেলা টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্কের বিভিন্ন সভানেত্রী, গণমাধ্যম কর্মীসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত নারীরা। বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। আলোচনা সভা শেষে নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com