শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

গোপালপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা সাবেক কৃষি কর্মকর্তা মো. ছাদরুল উলা ফকিরের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা জাসাস সভাপতি শাহনুর আহম্মেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আমিনুল ইসলাম এবং টাঙ্গাইল জেলা বিএমজিটিএ-র সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর শ্রমিক দলের সভাপতি খ. জামাল হোসেন, টাঙ্গাইল জেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক হাজি বোরহান উদ্দিন, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খ. বেলাল হোসেন, মরহুমের ছেলে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শেখ মাহদী হাসান শিবলী। উল্লেখ্য, ১০৫ বছর বয়সী মো. ছাদরুল উলা ফকির গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পেশাগত জীবনে তিনি ব্লক সুপারভাইজার (উপসহকারী কৃষি কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com