কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজারে ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাজারের মোল্লা মার্কেটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবর ট্রেড সেন্টার ও জোলাভাতি ফুডের স্বত্বাধিকারী মোঃ বাবর মোল্লা। ব্যবসায়ী মির্জা ইউসুফ শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ডাঃ শাহজালাল, খলিলুর রহমান, ডাঃ এয়াছিন, নুরুল আমিন নুরু, ডাঃ রাসেল, আলকাছ হোসেন, জামাল হোসেন প্রমুখ। এ সময় বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল হক মোল্লা ও সাইফুল ইসলামসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।