বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী সভা সম্পন্ন

আল হেলাল সুনামগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

শিক্ষাক্ষেত্রে ভাটি অঞ্চলের পশ্চাৎপদতাকে দূর করে সর্বত্র জ্ঞান বিজ্ঞানের আলোকবর্তিকাকে স্বমহিমায় সবার মাঝে উপস্থাপন করতে সর্বোপরী স্মার্ট ও প্রযুক্তিগত শিক্ষাকে এগিয়ে নিয়ে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সৎ যোগ্য ও সুদক্ষ নাগরিক গড়ার লক্ষ্যে সাধ্যমত সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানানোর মধ্যে দিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্থানীয় শিক্ষানুরাগীদের এক মিলনমেলা সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূনর্মিলনী সভার মধ্যে দিয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা বিশিষ্ট সংঘটক বুরহান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপস্থাপনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যুক্তরাজ্য, ঢাকা,সিলেট ও সুনামগঞ্জ থেকে ঈদুল ফিতরের ছুটি নিয়ে এলাকায় আগত শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গদের সক্রিয় অংশগ্রহনে এ মহতি অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। এতে মূল্যবান বক্তব্য রাখেন বিবিয়ানা কলেজের গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি বি.এম জাকির (বকু), দিরাই উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী আমিন, সারাবিশ্ব ডটকম সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন, বিবিয়ানা মডেল কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস, দিরাই কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম তালুকদার, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল, শিক্ষক মোঃ নুরুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল, দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, স্যানিটারী ইনসপেক্টর আফজাল হোসেন, দিরাই এসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ মনসুর আলম, ব্যবসায়ী শাহীনূর আলম, মোঃ লিটন মিয়া, মোঃ আবুল হাছনাত, ব্যাংক কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, মোঃ শাহনূর আলম, মোঃ মুজিব, মোঃ মছদ্দর মিয়া, মনসুর হেলাল, আবু হাসনাত চৌধুরী, মোঃ আলী হায়দর তালুকদার, ব্যবসায়ী মোঃ খোকন মিয়া, আলী মুর্শেদ খান, কামরুল আলম ও মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিঃ এর আরএসএম মোঃ মইনুল ইসলাম মিলন প্রমুখ। জানা যায়, স্থানীয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন এবং নারী শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকায় নারীশিক্ষার প্রসার ঘটবে। ছাত্রীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধসহ সকল সামাজিক কর্মকান্ডে সুশিক্ষা, সুশাসন ও সুপরিবেশ সুনিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনার মাঝে গানের স¤্রাট বাউলকবি কামাল পাশা (কামাল উদ্দিন) রচিত “শিক্ষার গুনে শ্রেষ্ট জ্ঞানী হয়ে গেছে অনেকজন, শিক্ষার গুনে ভূমন্ডলে ধন্য হয় মানবজীবন” গানটি পরিবেশন করেন সিলেট বেতারের সংগীত শিল্পী আল হেলাল। বক্তারা দিরাইয়ের সর্বপ্রথম নির্বাচিত জনপ্রতিনিধি আসাম পার্লামেন্টের এমপি খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরী,সাবেক এমএলএ অক্ষয় কুমার দাশ, আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, এডভোকেট গোলাম জিলানী চৌধুরী, মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি ও নাছির উদ্দিন চৌধুরীসহ দিরাই শাল্লার সকল জনপ্রতিনিধি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, মরমী ব্যক্তিত্ব ফকির আব্দুর রাজ্জাক কালা শাহ, মরমী কবি আজিম উদ্দিন, বাউল কবি কামাল উদ্দিন কামাল পাশা, বাউল শাহ আব্দুল করিম,পন্ডিত রামকানাই দাশ, কবি দবিরুল ইসলাম চৌধুরী, বাউল শফিকুননূর, শিক্ষানুরাগী ড. জেড আই চৌধুরী, সুজাত আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান সুফি মিয়া, সাবেক সচিব এমআই চৌধুরী, এনজিও ব্যক্তিত্ব জামিল চৌধুরী, রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল কদ্দুছ, কমরেড পীযুশ কান্তি চৌধুরী পিলু বাবু, নিতাই রায় চৌধুরী, রনদা প্রসাদ রায় চৌধুরী, আব্দুল হক ও মাহতাব মিয়া এবং সাংবাদিক সালেহ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা এস,এন,এম মাহমুদুর রসুলসহ দিরাই শাল্লার সকল কৃতিসন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ভিত্তিকে মজবুত করতে দেশী বিদেশী সকল শিক্ষানুরাগীদেরকে এগিয়ে আসার আহবাণ জানানো হয় সভায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com