রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পারস্যের আগুন ও পশ্চিমা তৃষ্ণা: পানিপথের যুদ্ধ এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি জাতিসংঘে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় বহুপাক্ষিকতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন আফঈদারা ফ্যানে ‘খট-খট’ শব্দ, সার্ভিসিংয়ের আগে নিজেই যা করবেন

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।
উল্লেখ্য, দিলারা হাফিজ আজ শনিবার, স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা দিলারা হাফিজ তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন মেয়াদে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি গতকাল শনিবার এক শোকবার্তায় স্পিকার ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষা ক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল শনিবার এক শোক বার্তায়, ডেপুটি স্পিকার মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজ আজ বাংলাদেশ সময় সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করা দিলারা হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স
ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, দিলারা হাফিজের মরদেহ আজ ২৯ মার্চরোববার সন্ধ্যায় ঢাকা পৌঁছাবে। মরহুমার প্রথম নামাযের জানাজা ৩০ মার্চ বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং দ্বিতীয় নামাযের জানাজা ঢাকা ক্যান্টনমেন্টে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী গতকাল শনিবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাত প্রসারে তার অবদান অনস্বীকার্য। তার কর্মময় জীবন দেশের শিক্ষানুরাগীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, দিলারা হাফিজ (৭৮) গতকাল শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক: জাতীয় সংসদের স্পিকার, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ ও দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছে।
মন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জানান।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব) হাফিজের সহধর্মিণীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। মন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি মরহুমার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুমা দিলারা হাফিজ তার পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করে তিনি যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে সকলে স্মরণ করবে।
তিনি মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করেন।
সেইসঙ্গে তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম- এর সহধর্মিণী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
গতকাল শনিবার এক শোকবার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন বরেণ্য শিক্ষাবিদ এবং সমাজ সেবায় নিবেদিতপ্রাণ।
মানুষের প্রতি স্বজাত ভালোবাসা, শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কর্মকা- তাকে স্মরণীয় ও বরণীয় করে রাখবে।
তার মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গণ একজন গুণী, স্নেহময়ী ও দায়িত্বশীল অভিভাবক হারালো। এ শূন্যতা সহজে পূরণ হবার নয়।
উল্লেখ্য, প্রফেসর দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে ভূমি মন্ত্রীর শোক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
গতকাল শনিবার শোক বার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাতের প্রসারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ এক যোগ্য অভিভাবককে হারালো। তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি।
মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দান করেন।
উল্লেখ্য দিলারা হাফিজ আজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর শোক: জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল শনিবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী এ শোক প্রকাশ করেন।
দিলারা হাফিজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা খাতে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ, দায়িত্বশীল ও অভিজ্ঞ শিক্ষাবিদকে হারিয়েছে।
প্রতিমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী, মাউশির সাবেক মহাপরিচালক (ডিজি) ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ, স্নেহশীলা, মহীয়সী ও পরোপকারী ব্যক্তিত্ব। তার জীবন ছিল মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পারিবারিক আদর্শের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তার ইন্তেকালে দেশ এক নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, গৃহিণী ও সমাজসেবীকে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সাথে তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় ৭৮ বছর বয়সে দিলারা হাফিজ ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হবে। তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, দিলারা হাফিজ একজন বিদগ্ধ শিক্ষিকা ছিলেন। তার ইন্তেকালে দেশ একজন গুণী শিক্ষাবিদকে হারালো।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতে উচ্চ মাকাম কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com