মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

দেশব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়েছে। এই সময়কালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

শনিবার (১১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী প্রধান এইচ এম মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত এক চিঠি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের সাধারণ ছুটি চলার প্রেক্ষিতে অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, মার্কেট বিভিন্ন ধরনের বিপণিবিতানসহ সকল গার্মেন্টস কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

অনেকেই ছুটিকালীন সময়ে ঢাকা মহানগরসহ বিভিন্ন মেট্রোপলিটন শহর জেলা ও উপজেলা এলাকার আবাসিক বাড়িঘর তালাবদ্ধ রেখে গ্রামের বাড়িতে গমন করেছেন। ফলে ঢাকা মহানগরসহ দেশের সকল মেট্রোপলিটন শহর বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে ব্যবসাপ্রতিষ্ঠানসহ শপিংমল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান, ওষুধের দোকান, আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি আরো বৃদ্ধি করার অনুরোধ করা হচ্ছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com