শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিলেটে ১৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক পাইকগাছায় গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া দুই চেয়ারম্যানের প্রশাসনিক ক্ষমতা ফিরে পেতে আবেদন: ঝাড়ু মিছিল মানববন্ধন ও বিক্ষোভ মেয়ে ও শিশু সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি জাতি হারাল আর ও একজন বীর মুক্তিযোদ্ধা মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন লোহাগাড়ায় ইট ভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে পানি সেচ পাম্প নিয়ে দ্বন্দ্বের বলি কৃষকের সরিষা ক্ষেত ও বীজতলা! সরকারি জায়গায় হতে মাটি বিক্রির অভিযোগ কোম্পানীগঞ্জে জ্বালানি তেল সংকটে দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে জনসাধারণ মৎস্য রক্ষায় কঠোর অভিযান: নাসিরনগরে ১০ লাখ টাকার জাল জব্দ, অতঃপর আগুনে ধ্বংস

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে: শিশির মনির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

গণভোট অধ্যাদেশের সঙ্গে জাতীয় নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত, তাই গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গতকাল সোমবার (৩০ মার্চ) দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে জামায়াতের আইনজীবীদের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
শিশির মনির অভিযোগ করেন, “গুম প্রতিরোধ অধ্যাদেশ, দুদক সংস্কার অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ বিশের অধিক অধ্যাদেশ বাস্তবায়ন চায় না সরকার। অথচ এই অধ্যাদেশগুলো দেশের মানুষকে সংস্কারের আশা জাগিয়েছিল।” তিনি এই অধ্যাদেশগুলো বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান সরকারকে।
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০ বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছিল।” তার মতে, এসব বিষয়েও বিএনপি মানতে টালবাহানা করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com