শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিলেটে ১৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক পাইকগাছায় গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া দুই চেয়ারম্যানের প্রশাসনিক ক্ষমতা ফিরে পেতে আবেদন: ঝাড়ু মিছিল মানববন্ধন ও বিক্ষোভ মেয়ে ও শিশু সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি জাতি হারাল আর ও একজন বীর মুক্তিযোদ্ধা মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন লোহাগাড়ায় ইট ভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে পানি সেচ পাম্প নিয়ে দ্বন্দ্বের বলি কৃষকের সরিষা ক্ষেত ও বীজতলা! সরকারি জায়গায় হতে মাটি বিক্রির অভিযোগ কোম্পানীগঞ্জে জ্বালানি তেল সংকটে দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে জনসাধারণ মৎস্য রক্ষায় কঠোর অভিযান: নাসিরনগরে ১০ লাখ টাকার জাল জব্দ, অতঃপর আগুনে ধ্বংস

পথকলিদের একচিলতে হাসির জন্য স্ব-উদ্যোগী যুব সংঘ

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মানবতাবাদকে বুকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশু ও পীড়িত মানুষদের পাশে দাঁড়ায় স্ব-উদ্যোগী যুব সংঘ। নিঃস্বার্থ সেবামূলক কাজের অংশ হিসেবে সংঘের উদ্যোগে পথকলি ও তাদের অভিভাবকদের প্রদান করা হয়েছে উপহার সামগ্রী। ঈদুল ফিতর উপলক্ষে মিরপুর ২ নং সেকশনে শতাধিক পথকলিকে উপহার হিসেবে প্রদান করা হয়েছে তাদের প্রিয় নতুন জামা।
পথকলিদের সাথে থাকা অভিভাবকদেরও উপহার হিসেবে দেওয়া হয় নতুন পোষাক। সম্প্রতি (১৮ মার্চ) মিরপুর ২নং সেকশনের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় পথকলিদের উপহার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান বিন শফিক (সোহাগ)। অনুষ্ঠানে অংশগ্রহণ করে পথকলিদের হাতে ঈদের নতুন জামা তুলে দেন স্ব-উদ্যোগী যুব সংঘের সহ-সভাপতি মোঃ শামীম, সংঘের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসিব মুজতাবা। পথকলিদের জন্য এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্ব-উদ্যোগী যুব সংঘের সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়ক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং এঞ্জেল কেয়ার স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মুন্না। পথকলি ও তাদের অভিভাবকদের জন্য উপহার প্রদানের মতো মানবিক আয়োজন নিয়ে স্ব-উদ্যোগী যুব সংঘের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসিব মুজতাবা বলেন, ‘সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে সচেষ্ট স্ব-উদ্যোগী যুব সংঘ। আমরা সীমিত সামর্থ ব্যবহার করে পথকলি ও তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করি। পথকলিদের একচিলতে হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com