শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিলেটে ১৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক পাইকগাছায় গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া দুই চেয়ারম্যানের প্রশাসনিক ক্ষমতা ফিরে পেতে আবেদন: ঝাড়ু মিছিল মানববন্ধন ও বিক্ষোভ মেয়ে ও শিশু সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি জাতি হারাল আর ও একজন বীর মুক্তিযোদ্ধা মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন লোহাগাড়ায় ইট ভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে পানি সেচ পাম্প নিয়ে দ্বন্দ্বের বলি কৃষকের সরিষা ক্ষেত ও বীজতলা! সরকারি জায়গায় হতে মাটি বিক্রির অভিযোগ কোম্পানীগঞ্জে জ্বালানি তেল সংকটে দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে জনসাধারণ মৎস্য রক্ষায় কঠোর অভিযান: নাসিরনগরে ১০ লাখ টাকার জাল জব্দ, অতঃপর আগুনে ধ্বংস

পল্লী সঞ্চয় ব্যাংকের চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শনে পরিচালক নুরে আলম তালুকদার

শাহ বুলবুল:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

পল্লী সঞ্চয় ব্যাংকের চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মানিত পরিচালক এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরে আলম তালুকদার। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায়। ২ এপ্রিল, চাঁদপুর জেলা আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় পল্লী সঞ্চয় ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের পারফরমেন্স মূল্যায়ন, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক গুরুত্বপূর্ণ নানাবিধ বিষয় নিয়ে মতবিনিময় হয়। সভায় জেলার সকল শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব নুরে আলম তালুকদার ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিভাগীয় মনিটরিং কর্মকর্তা জনাব জামাল উদ্দিন এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বোর্ড সচিব জনাব মুহাম্মদ আলী। চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব শরিয়ত উল্লাহ সায়েম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দ তাদের নিজ নিজ শাখার অর্জন ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং ব্যাংকিং সেবার মানোন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাই একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আশাবাদ ব্যক্ত করা হয় যে, আধুনিক ও জনবান্ধব ব্যাংকিং নিশ্চিত করার মাধ্যমেই পল্লী সঞ্চয় ব্যাংক কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com