মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত পদক্ষেপের ফলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী, সাবান ও মাক্স বিতরণ করা হয়েছে। ‘লক্ষ্য ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন লোকসমাগম এড়াতে বাড়ি-বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করে।

সংগঠনের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে শুক্রবার রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন ও তিলাই ইউনিয়নের কর্মহীন দরিদ্র দেড়শ মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, পেঁয়াজ ও আলু। এছাড়া হাত পরিস্কার করার জন্য একটি সাবান এবং জীবানু মুক্ত থাকার জন্য একটি মাক্স প্রদান করা হয়।

আরিফ হোসেন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্টের-৫৫তম ব্যাচের শিক্ষার্থী ও অমর একুশে হলের শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com