মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রায়পুরে বিএনপি নেতার খাদ্য সামগ্রী পেলো ১৫’শ পরিবার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

লক্ষ্মীপুরের রায়পুরে কেরোয়া ইউনিয়নের গত চারদিন থেকে ৯টি ওয়ার্ডে অসহায়, দরিদ্র, দিনমজুর, রিক্সাচালক সহ ১হাজার ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কেরোয়া ইউনিয়নের বিএনপি সভাপতি নজরুল ইসলাম সরকার।

প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াঁজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তৈল, ১টা সাবান সহ সর্বমোট ২৬ কেজি পণ্যসামগ্রী দেওয়া হয়। বিতরণকালে স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি ঘরে ঘরে এ খাদ্য সামগ্রী পোঁছে দেওয়া হয়। বাংলাদেশ সহ বিশ্বব্যাপি করোনার পরিস্থিতির প্রেক্ষাপটে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুরেও দোকানপাট, সি.এন.জি, অটোরিক্সা সহ যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় অঘোষিত লকডাউন চলতে থাকে। এতে চরম বেকায়দায় পড়েন শ্রমজীবি সাধারণ মানুষ। এ সময় অনেক দিন মজুর পরিবারে খাদ্যর চরম সংকট দেখা দিয়েছে। এ সময় এ খাদ্য সামগ্রী বিতরণ কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে বলে একাধিক এলাকাবাসী মানুষ মন্তব্য করেন।

এ ব্যাপারে জানতে চাইলে, ৬নং কেরোয়া ইউনিয়নের বিএনপি সভাপতি নজরুল ইসলাম সরকার বলেন, লুধুয়া ভূঁইয়া বাড়ীর আমার চাচা (নাম প্রকাশে অনিচ্ছুক) বিশিষ্ট শিল্পপতির আর্থিক সহযোগিতায় ও আমার নিজ উদ্দ্যেগে ৫দিন থেকে গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলছে। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে আমার আহব্বান থাকবে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com