শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে ২৪ ঘন্টায় ২৬ জনসহ ১৫১ জন হোম কোয়ারেন্টাইনে

শাহীন আহমেদ, কুড়িগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ২৬ জনসহ ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই ঢাকা ফেরত। ইতিমধ্যে ৩৩৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

করোনা সন্দেহে নতুন করে ১১ জনসহ এ পর্যন্ত জেলায় ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ২০ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। বাকীদের রিপোর্ট এখনও আসেনি।

সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান জানান, করোনা সন্দেহে এ পর্যন্ত জেলায় ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪৫ জনের নমুনা রংপুরে পাঠানো হয়েছে। বাকী ১১ জনের পাঠানো হবে। এখন পর্যন্ত ২০ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের সবার রিপোর্ট নেগেটিভ। সম্প্রতি যারা ঢাকা থেকে ফেরত এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এছাড়াও জেলার কোথাও কারও করোনা উপসর্গ থাকার সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হচ্ছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com